Siliguri: Trisangam international refereed journal
Abstract
বাংলার ইতিহাসে উনিশ শতক ছিল পশ্চিমী চিকিৎসা বিজ্ঞানের যুগ। ইউরোপীয় শক্তিগুলির মধ্যে পোর্তুগীজরা এক্ষেএে প্রথম উদ্যোগ গ্রহণ করলেও ইংরেজরাই পশ্চিমী চিকিৎসাবিজ্ঞানকে বাংলাসহ ভারতবর্ষে সুদৃঢ় ভিওির উপর প্রতিষ্ঠিত করেছিল। একেবারে শুরুর দিকে ব্রিটিশদের সৈন্যবাহিনীর স্বাস্থ্যসংক্রান্ত বিষয়টি অগ্রাধিকার পেয়েছিল এবং সেই জন্য তারা নেটিভ হাসপাতাল প্রতিষ্ঠিত করেছিল। যেটি ছিল পশ্চিমী চিকিৎসাপদ্ধতি প্রয়োগের একেবারে প্রাথমিক পর্যায়। কিন্তু সেই নেটিভ হাসপাতালে জ্বর ও প্লীহারোগে আক্রান্ত রোগীদের সংখ্যা বাড়তে থাকার কারনে ইংরেজরা ফিভার হাসপাতাল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীকালে অর্থাৎ ১৮৩৫ সালে যখন তারা কলকাতায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছিল তখন চিকিৎসাক্ষেএে এই পাশ্চাত্যকরণ পক্রিয়া সম্পূর্ন হয়েছিল। এছাড়াও সমগ্র উনিশ শতক জুড়ে সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। যার ফলে বাংলায় পশ্চিমী চিকিৎসাপদ্ধতির ভিত অনেকটাই মজবুত হয়েছিল
Is data on this page outdated, violates copyrights or anything else? Report the problem now and we will take corresponding actions after reviewing your request.